সাম্প্রতিক
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭ হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাবে না ইরান : আইআরজিসি প্রধান হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকেও মিলল না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান তৈরি পোশাক খাত: বেতন কম বাড়িয়ে বিকল্প সুবিধার চিন্তা মালিকপক্ষের শিশুদের বাঁচাতেই হবে বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ: পাঠাও চালক রিমান্ডে মেহেরপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন, দুই যুবক গ্রেপ্তার দেশে চারদিনে ৬০টি ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯ আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/নতাই

ডেস্ক নিউজ ডেস্ক নিউজ
শেয়ার করুন

এনভিডিয়া প্রধানের আগে চীনে অ্যালিসের একজন বিতর্কিত ব্যবসায়িক অংশীদার ছিল

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 1

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

এনভিডিয়া প্রধানের আগে চীনে অ্যালিসের একজন বিতর্কিত ব্যবসায়িক অংশীদার ছিল
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 2
২০২৩ সালে এনভিডিয়ার সঙ্গে মেগাস্পিডের শুরুর বৈঠকগুলোর একটিতে অ্যালিসও উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

চীনের আর্থিক খাতে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন অ্যালিস হুয়াং। তবে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক এবং চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথিত যোগাযোগের অভিযোগ সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এর আগে প্রায় এক দশক চীনা অর্থলগ্নিকারী ক্যাং ওয়েইয়ের সঙ্গে ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল তাঁর। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে তাঁদের এই বিতর্কিত ব্যবসায়িক অতীত।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 1

চীনের হুনান প্রদেশের এক গ্রামীণ এলাকায় জন্ম অ্যালিসের। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০০-এর দশকের মাঝামাঝি হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে গণমাধ্যম বিষয়ে পড়াশোনার জন্য হংকংয়ে যান। তাঁর এক সাবেক সহপাঠীর ভাষায়, অ্যালিস ছিলেন সবার কাছে জনপ্রিয়, সহজ-সরল ও উচ্চাকাঙ্ক্ষী।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 2

পরে এইচএসবিসিতে কাজ করেন তিনি। এরপর যোগ দেন চীনের সিটিক সিকিউরিটিজে। সেখানে ক্রেডিট ট্রেডিং বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ক্যাং ওয়েই প্রতিষ্ঠিত বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান হেক্সি ক্যাপিটালে যোগ দেন অ্যালিস। গেমিং, প্রযুক্তি ও পরবর্তী সময়ে ডেটা সেন্টার খাতে বিনিয়োগ ছিল প্রতিষ্ঠানটির মূল কার্যক্রম।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 3

চীনের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ২০১৮ ও ২০২৫ সালে ক্যাং ওয়েইকে জরিমানা করে। দুই দফায় জরিমানার পরিমাণ দাঁড়ায় মোট ২৯ লাখ ইউয়ান। কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রকাশ না করেই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। প্রথম দফার শাস্তির সঙ্গে হেক্সি ক্যাপিটালের কার্যক্রমেরও উল্লেখ ছিল।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 1

চীনা আর্থিক সংবাদমাধ্যম কাইশিনের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে শেয়ারবাজারে কারসাজির সন্দেহে আটক হন ক্যাং। এদিকে অ্যালিস ঠিক কবে হেক্সি ক্যাপিটাল ছাড়েন, তা নিয়েও অস্পষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, ২০১৭ সালেই প্রতিষ্ঠানটি ছাড়েন তিনি। তবে এক বিনিয়োগকারীর দাবি, গত বছরও হেক্সি ক্যাপিটালের বিজনেস কার্ড ব্যবহার করছিলেন অ্যালিস।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের সঙ্গে সঙ্গে অ্যালিসের ব্যবসায়িক মনোযোগ সরে যায় সিঙ্গাপুরের দিকে। চীনের কাছে অত্যাধুনিক চিপ বিক্রিতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের ফলে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ডেটা সেন্টার থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার সুযোগ তৈরি হয়।

২০২৩ সালে অংশীদারদের নিয়ে চীনা একটি গেমিং প্রতিষ্ঠানের সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান মেগাস্পিড কিনে নেন অ্যালিস। পরে গেমিং থেকে এআই ডেটা সেন্টার ব্যবসায় মনোযোগ দেয় প্রতিষ্ঠানটি। অ্যালিস এর জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে দায়িত্ব নেন।

এ সময় অ্যালিস হুয়াংয়ের পরিবর্তে অ্যালিস ওং নাম ব্যবহার শুরু করেন। ধারণা করা হয়, চীনা নামের মান্দারিন উচ্চারণের পরিবর্তে ক্যান্টনিজ উচ্চারণ ব্যবহার করে মূল ভূখণ্ডের চীনা পরিচয় আড়াল করতে চেয়েছিলেন তিনি। তাঁর বোন হুয়াং ইউও অ্যালিস ও ক্যাংয়ের সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক ও বিনিয়োগকারী হিসেবে যুক্ত ছিলেন।

ক্যাংয়ের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থা নেওয়ার পরও তাঁর সঙ্গে কাজ চালিয়ে যান অ্যালিস। সাংহাইয়ের একটি ব্যক্তিগত ক্লাবে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এআই ডেটা সেন্টার স্থাপনের জন্য অর্থ সংগ্রহ করেন তাঁরা। তবে বিনিয়োগকারীদের কাছে নিজেদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ করা হয়নি।

২০২৫ সালের শুরুর দিকে চীনা বিনিয়োগকারীদের কাছে এনভিডিয়ার জিপিইউ সংগ্রহের সক্ষমতা এবং আলিবাবার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন তাঁরা। ২০২৩ সালে এনভিডিয়ার সঙ্গে মেগাস্পিডের প্রথম দিককার একটি বৈঠকেও উপস্থিত ছিলেন অ্যালিস। তবে ওই বৈঠকে জেনসেন হুয়াং ছিলেন না। বৈঠকে আলিবাবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও চুক্তির বিষয়টি তুলে ধরে মেগাস্পিড।

২০২৪ সালে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মেগাস্পিডকে ঋণও দিয়েছিল আলিবাবা।

চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) সঙ্গে অ্যালিসের কথিত যোগাযোগের অভিযোগ সামনে আসার পর তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে আরও প্রশ্ন উঠেছে। ফিন্যান্সিয়াল টাইমসকে মেগাস্পিডের এক নির্বাহীর ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, চলতি বছরের শুরুতে এমএসএস অ্যালিসের ব্যবসায়িক কার্যক্রম ও যোগাযোগ সম্পর্কে জানতে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে চীনে চিপ পাচারের সন্দেহে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিঙ্গাপুর। তবে অ্যালিস নিজে কোনো অপরাধে সন্দেহভাজন কি না, তা স্পষ্ট নয়।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন অপপ্রচার ও মানহানিকর বক্তব্য বলে অভিহিত করেছে।

২০২৫ সালের অক্টোবরে সিঙ্গাপুর কর্তৃপক্ষ তদন্তের ঘোষণা দেওয়ার পর থেকে অ্যালিসকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর পরিচিতজনদের ধারণা, তিনি হয়তো চীনে ফিরে গেছেন।

বিষয় : তথ্যপ্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চীন সম্পর্ক

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 3
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 4

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
টেক তরঙ্গ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এনভিডিয়া প্রধানের আগে চীনে অ্যালিসের একজন বিতর্কিত ব্যবসায়িক অংশীদার ছিল

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

চীনের আর্থিক খাতে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন অ্যালিস হুয়াং। তবে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক এবং চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথিত যোগাযোগের অভিযোগ সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এর আগে প্রায় এক দশক চীনা অর্থলগ্নিকারী ক্যাং ওয়েইয়ের সঙ্গে ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল তাঁর। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে তাঁদের এই বিতর্কিত ব্যবসায়িক অতীত।

চীনের হুনান প্রদেশের এক গ্রামীণ এলাকায় জন্ম অ্যালিসের। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০০-এর দশকের মাঝামাঝি হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে গণমাধ্যম বিষয়ে পড়াশোনার জন্য হংকংয়ে যান। তাঁর এক সাবেক সহপাঠীর ভাষায়, অ্যালিস ছিলেন সবার কাছে জনপ্রিয়, সহজ-সরল ও উচ্চাকাঙ্ক্ষী।

পরে এইচএসবিসিতে কাজ করেন তিনি। এরপর যোগ দেন চীনের সিটিক সিকিউরিটিজে। সেখানে ক্রেডিট ট্রেডিং বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ক্যাং ওয়েই প্রতিষ্ঠিত বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান হেক্সি ক্যাপিটালে যোগ দেন অ্যালিস। গেমিং, প্রযুক্তি ও পরবর্তী সময়ে ডেটা সেন্টার খাতে বিনিয়োগ ছিল প্রতিষ্ঠানটির মূল কার্যক্রম।

চীনের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ২০১৮ ও ২০২৫ সালে ক্যাং ওয়েইকে জরিমানা করে। দুই দফায় জরিমানার পরিমাণ দাঁড়ায় মোট ২৯ লাখ ইউয়ান। কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রকাশ না করেই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। প্রথম দফার শাস্তির সঙ্গে হেক্সি ক্যাপিটালের কার্যক্রমেরও উল্লেখ ছিল।

চীনা আর্থিক সংবাদমাধ্যম কাইশিনের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে শেয়ারবাজারে কারসাজির সন্দেহে আটক হন ক্যাং। এদিকে অ্যালিস ঠিক কবে হেক্সি ক্যাপিটাল ছাড়েন, তা নিয়েও অস্পষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, ২০১৭ সালেই প্রতিষ্ঠানটি ছাড়েন তিনি। তবে এক বিনিয়োগকারীর দাবি, গত বছরও হেক্সি ক্যাপিটালের বিজনেস কার্ড ব্যবহার করছিলেন অ্যালিস।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের সঙ্গে সঙ্গে অ্যালিসের ব্যবসায়িক মনোযোগ সরে যায় সিঙ্গাপুরের দিকে। চীনের কাছে অত্যাধুনিক চিপ বিক্রিতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের ফলে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ডেটা সেন্টার থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার সুযোগ তৈরি হয়।

২০২৩ সালে অংশীদারদের নিয়ে চীনা একটি গেমিং প্রতিষ্ঠানের সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান মেগাস্পিড কিনে নেন অ্যালিস। পরে গেমিং থেকে এআই ডেটা সেন্টার ব্যবসায় মনোযোগ দেয় প্রতিষ্ঠানটি। অ্যালিস এর জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে দায়িত্ব নেন।

এ সময় অ্যালিস হুয়াংয়ের পরিবর্তে অ্যালিস ওং নাম ব্যবহার শুরু করেন। ধারণা করা হয়, চীনা নামের মান্দারিন উচ্চারণের পরিবর্তে ক্যান্টনিজ উচ্চারণ ব্যবহার করে মূল ভূখণ্ডের চীনা পরিচয় আড়াল করতে চেয়েছিলেন তিনি। তাঁর বোন হুয়াং ইউও অ্যালিস ও ক্যাংয়ের সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক ও বিনিয়োগকারী হিসেবে যুক্ত ছিলেন।

ক্যাংয়ের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থা নেওয়ার পরও তাঁর সঙ্গে কাজ চালিয়ে যান অ্যালিস। সাংহাইয়ের একটি ব্যক্তিগত ক্লাবে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এআই ডেটা সেন্টার স্থাপনের জন্য অর্থ সংগ্রহ করেন তাঁরা। তবে বিনিয়োগকারীদের কাছে নিজেদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ করা হয়নি।

২০২৫ সালের শুরুর দিকে চীনা বিনিয়োগকারীদের কাছে এনভিডিয়ার জিপিইউ সংগ্রহের সক্ষমতা এবং আলিবাবার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন তাঁরা। ২০২৩ সালে এনভিডিয়ার সঙ্গে মেগাস্পিডের প্রথম দিককার একটি বৈঠকেও উপস্থিত ছিলেন অ্যালিস। তবে ওই বৈঠকে জেনসেন হুয়াং ছিলেন না। বৈঠকে আলিবাবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও চুক্তির বিষয়টি তুলে ধরে মেগাস্পিড।

২০২৪ সালে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মেগাস্পিডকে ঋণও দিয়েছিল আলিবাবা।

চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) সঙ্গে অ্যালিসের কথিত যোগাযোগের অভিযোগ সামনে আসার পর তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে আরও প্রশ্ন উঠেছে। ফিন্যান্সিয়াল টাইমসকে মেগাস্পিডের এক নির্বাহীর ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, চলতি বছরের শুরুতে এমএসএস অ্যালিসের ব্যবসায়িক কার্যক্রম ও যোগাযোগ সম্পর্কে জানতে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে চীনে চিপ পাচারের সন্দেহে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিঙ্গাপুর। তবে অ্যালিস নিজে কোনো অপরাধে সন্দেহভাজন কি না, তা স্পষ্ট নয়।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন অপপ্রচার ও মানহানিকর বক্তব্য বলে অভিহিত করেছে।

২০২৫ সালের অক্টোবরে সিঙ্গাপুর কর্তৃপক্ষ তদন্তের ঘোষণা দেওয়ার পর থেকে অ্যালিসকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর পরিচিতজনদের ধারণা, তিনি হয়তো চীনে ফিরে গেছেন।

টেক তরঙ্গ

সম্পাদক ও প্রকাশক: আত্রাই বার্তা

কপিরাইট © ২০২৬ টেক তরঙ্গ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x