সাম্প্রতিক
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭ হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাবে না ইরান : আইআরজিসি প্রধান হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকেও মিলল না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান তৈরি পোশাক খাত: বেতন কম বাড়িয়ে বিকল্প সুবিধার চিন্তা মালিকপক্ষের শিশুদের বাঁচাতেই হবে বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ: পাঠাও চালক রিমান্ডে মেহেরপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন, দুই যুবক গ্রেপ্তার দেশে চারদিনে ৬০টি ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯ আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/নতাই

স্পোর্ট ডেস্ক স্পোর্ট ডেস্ক
শেয়ার করুন

শ্রীলঙ্কাকে বিদায় করে গ্রুপচ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 1

স্পোর্ট ডেস্ক
স্পোর্ট ডেস্ক

শ্রীলঙ্কাকে বিদায় করে গ্রুপচ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 2

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 1

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ এবং রাকিব হোসেনের গোলে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গোল ব্যবধান বেশি হওয়ায় বাদ পড়েছে শ্রীলঙ্কা, সেমিফাইনালে ভুটান। 

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 2

বাংলাদেশে প্রথমবার খেলতে এসে গোলের দেখা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ। এটি তার জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল। লঙ্কানদের বিপক্ষে গোল করে ক্যারিয়ারে দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন শমিত সোম। বাংলাদেশের হয়ে পঞ্চম গোলের দেখা পেয়েছেন শ্রীলঙ্কা ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা হামজা চৌধুরী।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 3

খেলা শুরুর প্রথম মিনিট থেকে রাইট উইঙ্গার রাকিব হোসেনকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। পঞ্চম মিনিটে ডি বক্সের বাইরে রাকিবকে ফাউল করেন শ্রীলঙ্কার নিলসন। হামজার নেয়া শট বারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। অষ্টম মিনিটে গোল পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর ক্রসে বল পেয়ে প্রথমবার শট নিলে তা ফিরে গেলেও ফিরতি বল পেয়ে জালে জড়ান শমিত সোম, ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 1

বাংলাদেশ আবারও সুযোগ পায় ১৫ মিনিটে। রাইট উইং থেকে রাকিবের ক্রস কর্নার দিয়ে বের করেন শ্রীলঙ্কার স্টিভেন। কর্নারে বল ডি বক্সে পান হামজা, জোরালো শট বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ১৯ মিনিটে ফাউল থেকে কর্নার আদায় করে নেয় শ্রীলঙ্কা, তবে বাংলাদেশের বিপদ হয়নি। ২৪ মিনিটে ডিলান ডি সিলভা ও গ্যারেথ কেলির প্রচেষ্টা ক্লিয়ার করেন জিদান।

২৫ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল রাকিব। লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরাকে বোকা বানিয়ে ব্যাকহিলে শট নিলে বারের উপর দিয়ে বল চলে যায়, গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ৩০ মিনিটের দিকে বল মাথায় লাগে ইব্রাহিমের, তাতে খেলা কিছুটা সময় থেমে যায়।

৪০ মিনিটে সমতায় আসার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। লেফট উইং থেকে ডিলান সিলভা ক্রস করলেও তাতে পা ছোঁয়াতে পারেনি গ্যারেথ কেলি। ম্যাচে তাদের সবচেয়ে ভালো সুযোগটি হাতছাড়া হয়। ৪৪ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এবার ইব্রাহিমের দেয়া বল লঙ্কানদের পায়ে লেগে পান হামজা। জোরালো শটে সুজন পেরেরাকে পরাস্ত করেন, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতির পর বাংলাদেশ শুরুটা করে ধীরে। তবে ৫৩ মিনিটে শমিতের দেয়া বলে শ্রীলঙ্কার ছয় ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করেন ফারহান আলী ওয়াহিদ, ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৬ মিনিটে কাজেম শাহ কিরমানির দূরপাল্লার শট ঠেকিয়ে দেন সুজন পেরেরা। ৭০ মিনিটে ভালো সুযোগ তৈরি করে দেন রাকিব। শুকি ইতোফুসা গোলরক্ষককে একা পেলেও গোল করতে পারেননি। বাঁদিকে ফয়সাল আহমেদ ফাহিম অবশ্য একা ছিলেন।

শুকি ইতোফুসা ৭১ মিনিটে ফাহিমকে সুযোগ তৈরি করে দেন, তবে গোল করতে ব্যর্থ হন ফাহিম। শেষ দশ মিনিটের দিকে ব্যথা পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় সাদ উদ্দিনকে। ৮৫ মিনিটে শুকি ডি বক্সের বাইরে থেকে আবারও জোরালো শট করেন তবে ঠেকিয়ে দেন সুজন।

শমিত সোম ৮৬ মিনিটে আরও একটি অ্যাসিস্ট করেন। মাঝমাঠ থেকে রাইট উইং দিয়ে বল বাড়ান রাকিবের দিকে। সেই বল টেনে নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে গোল করেন এ ফরোয়ার্ড, ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৯৩ মিনিটে শ্রীলঙ্কার আক্রমণ দুবার আটকে দেন মো. হৃদয়। পরে ওই ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 3
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 4

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
টেক তরঙ্গ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে বিদায় করে গ্রুপচ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ এবং রাকিব হোসেনের গোলে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গোল ব্যবধান বেশি হওয়ায় বাদ পড়েছে শ্রীলঙ্কা, সেমিফাইনালে ভুটান। 

বাংলাদেশে প্রথমবার খেলতে এসে গোলের দেখা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ। এটি তার জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল। লঙ্কানদের বিপক্ষে গোল করে ক্যারিয়ারে দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন শমিত সোম। বাংলাদেশের হয়ে পঞ্চম গোলের দেখা পেয়েছেন শ্রীলঙ্কা ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা হামজা চৌধুরী।

খেলা শুরুর প্রথম মিনিট থেকে রাইট উইঙ্গার রাকিব হোসেনকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। পঞ্চম মিনিটে ডি বক্সের বাইরে রাকিবকে ফাউল করেন শ্রীলঙ্কার নিলসন। হামজার নেয়া শট বারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। অষ্টম মিনিটে গোল পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর ক্রসে বল পেয়ে প্রথমবার শট নিলে তা ফিরে গেলেও ফিরতি বল পেয়ে জালে জড়ান শমিত সোম, ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশ আবারও সুযোগ পায় ১৫ মিনিটে। রাইট উইং থেকে রাকিবের ক্রস কর্নার দিয়ে বের করেন শ্রীলঙ্কার স্টিভেন। কর্নারে বল ডি বক্সে পান হামজা, জোরালো শট বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ১৯ মিনিটে ফাউল থেকে কর্নার আদায় করে নেয় শ্রীলঙ্কা, তবে বাংলাদেশের বিপদ হয়নি। ২৪ মিনিটে ডিলান ডি সিলভা ও গ্যারেথ কেলির প্রচেষ্টা ক্লিয়ার করেন জিদান।

২৫ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল রাকিব। লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরাকে বোকা বানিয়ে ব্যাকহিলে শট নিলে বারের উপর দিয়ে বল চলে যায়, গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ৩০ মিনিটের দিকে বল মাথায় লাগে ইব্রাহিমের, তাতে খেলা কিছুটা সময় থেমে যায়।

৪০ মিনিটে সমতায় আসার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। লেফট উইং থেকে ডিলান সিলভা ক্রস করলেও তাতে পা ছোঁয়াতে পারেনি গ্যারেথ কেলি। ম্যাচে তাদের সবচেয়ে ভালো সুযোগটি হাতছাড়া হয়। ৪৪ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এবার ইব্রাহিমের দেয়া বল লঙ্কানদের পায়ে লেগে পান হামজা। জোরালো শটে সুজন পেরেরাকে পরাস্ত করেন, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতির পর বাংলাদেশ শুরুটা করে ধীরে। তবে ৫৩ মিনিটে শমিতের দেয়া বলে শ্রীলঙ্কার ছয় ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করেন ফারহান আলী ওয়াহিদ, ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৬ মিনিটে কাজেম শাহ কিরমানির দূরপাল্লার শট ঠেকিয়ে দেন সুজন পেরেরা। ৭০ মিনিটে ভালো সুযোগ তৈরি করে দেন রাকিব। শুকি ইতোফুসা গোলরক্ষককে একা পেলেও গোল করতে পারেননি। বাঁদিকে ফয়সাল আহমেদ ফাহিম অবশ্য একা ছিলেন।

শুকি ইতোফুসা ৭১ মিনিটে ফাহিমকে সুযোগ তৈরি করে দেন, তবে গোল করতে ব্যর্থ হন ফাহিম। শেষ দশ মিনিটের দিকে ব্যথা পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় সাদ উদ্দিনকে। ৮৫ মিনিটে শুকি ডি বক্সের বাইরে থেকে আবারও জোরালো শট করেন তবে ঠেকিয়ে দেন সুজন।

শমিত সোম ৮৬ মিনিটে আরও একটি অ্যাসিস্ট করেন। মাঝমাঠ থেকে রাইট উইং দিয়ে বল বাড়ান রাকিবের দিকে। সেই বল টেনে নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে গোল করেন এ ফরোয়ার্ড, ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৯৩ মিনিটে শ্রীলঙ্কার আক্রমণ দুবার আটকে দেন মো. হৃদয়। পরে ওই ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টেক তরঙ্গ

সম্পাদক ও প্রকাশক: আত্রাই বার্তা

কপিরাইট © ২০২৬ টেক তরঙ্গ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x