সাম্প্রতিক
নিজস্ব প্রতিবেদন নিজস্ব প্রতিবেদন
শেয়ার করুন

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 1

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 2
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 1

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 2

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মরদেহ উদ্ধার করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 3

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ৯টা ২৫ মিনিটে তারা সংবাদ পান। পরে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনMiddle Post Content 1

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার কারণ জানতে অনুসন্ধান চলছে।

বিষয় : মুন্সিগঞ্জ ঢাকা বিভাগ শ্রীনগর মরদেহ জেলার খবর

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 3
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিনPost Ads 4

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
টেক তরঙ্গ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মরদেহ উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ৯টা ২৫ মিনিটে তারা সংবাদ পান। পরে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার কারণ জানতে অনুসন্ধান চলছে।

টেক তরঙ্গ

সম্পাদক ও প্রকাশক: আত্রাই বার্তা

কপিরাইট © ২০২৬ টেক তরঙ্গ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x